Thursday, February 26, 2026
Thursday, February 26, 2026

জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পটুয়াখালীর ৪ আসনে জামায়াতে প্রার্থী ঘোষনা


মশিউর রহমান বাবলু পটুয়াখালী ঃ


আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পটুয়াখালী জেলার ৪ টি আসনে প্রার্থীর নাম ঘোষনা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার ৫ ফের্রুয়ারী সন্ধ্যায় জেলা ইসলামী ফাউন্ডেশন মিলনায়তনে আয়োজিত মতবিনিময় সভায় সংগঠনের সিদ্ধান্ত অনুযায়ী প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল এ্যাডভোকেট মোয়াযযম হোসাইন হেলাল
আগামী জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর পক্ষে পটুয়াখালী-১ ( সদর, মির্জাগঞ্জ ও দুমকি) আসনে জেলা জামায়াতের আমীর এ্যাড নাজমুল আহসান, পটুয়াখালী-২ বাউফল আসনে ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও ঢাকা মহানগর জামায়াতের সেক্রেটারী ড. শফিকুল ইসলাম মাসুদ, পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনে সাবেক জেলা আমীর অধ্যাপক শাহ আলম এবং পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনে কলাপাড়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল কাউয়ুম প্রতিদ্বন্দীতা করবেন।
জেলা জামায়াতের আমীর এ্যাড নাজমুল আহসানের সভাপতিত্বে এবং সেক্রেটারী অধ্যাপক শহীদুল ইসলাম আল কায়সারীর সঞ্চালনায় মতবিনিময় সভায় বরিশাল মহানগরী জামায়াতের আমীর অধ্যক্ষ জহির উদ্দিন মুহাম্মদ বাবর, জামায়াত ইসলামীর বরিশাল অঞ্চল টিম সদস্য মাওলানা একেএম ফখরুদ্দিন খান রাযী, জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা মোশাররফ হোসেন উপস্থিত ছিলেন।