Thursday, February 26, 2026
Thursday, February 26, 2026

দলীয় নেতাকর্মীদের সঙ্গে গণইফতারে প্রতিমন্ত্রী নুর

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুর গণঅধিকার পরিষদ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সঙ্গে গণইফতারে অংশ নিয়েছেন।

বৃহস্পতিবার পবিত্র মাহে রমজানের প্রথম দিনে রাজধানীতে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত এ গণইফতার অনুষ্ঠানে তিনি উপস্থিত থাকেন। ইফতারের আগে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি রমজানের তাৎপর্য তুলে ধরে সংযম, সহমর্মিতা ও মানবিক মূল্যবোধ চর্চার আহ্বান জানান। তিনি বলেন, রমজান আত্মশুদ্ধি ও আত্মত্যাগের মাস। এ মাসের শিক্ষা ব্যক্তি ও সমাজজীবনে প্রতিফলিত হওয়া প্রয়োজন।

অনুষ্ঠানে দলটির কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ জানান, প্রতিবছরের ধারাবাহিকতায় এবারও রমজান মাসজুড়ে গণইফতার কর্মসূচি পালন করা হচ্ছে।

তিনি আরও বলেন, এ বছর গণইফতার কার্যক্রম পরিচালনা করছে গণঅধিকার পরিষদ ঢাকা মহানগর দক্ষিণ। রমজানব্যাপী এ কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষের সঙ্গে দলীয় নেতাকর্মীদের সম্পৃক্ততা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

গণইফতার অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। আয়োজন ঘিরে নেতাকর্মীদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়।