- Total0
- Facebook0
- Twitter0
- Pinterest0
- LinkedIn0
পটুয়াখাল প্রিতিনিধি ঃ
পটুয়াখালীর দুমকি উপজেলায় পূর্ব শত্রুতার জেরে ধারালো অস্ত্র দিয়ে হামলার ঘটনায় পাঁচজন আহত হয়েছেন। এ ঘটনায় মামলা দায়েরের এক ঘণ্টার মধ্যেই দুই প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে দুমকি থানা পুলিশ।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি ২০২৬) দুপুর আনুমানিক ৩টার দিকে উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড জনতা কলেজ রোডের মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে পাকা সড়কে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পূর্ব বিরোধের জেরে প্রতিবেশী ফিরোজ আলম শাওন (৩৫), সিদ্দিকুর রহমান (৫৫), মো. সজল মৃধা (২৬), নুরন্নাহার (৫০) ও মোসা. শাম্মী (২০) সংঘবদ্ধ হয়ে দেশীয় অস্ত্রসহ নজরুল ইসলাম (২৮), সাফিয়া বেগম (৫২), সোহরাব হোসেন (৫০), আবুল হোসেন (৬৫) ও সাইদুর রহমান মুসা (২৫)-এর ওপর হামলা চালায়।
হামলায় সাফিয়া বেগমের ডান বাহু, কপাল ও বাম কবজিতে ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর রক্তাক্ত জখম হয়। অন্য আহতরাও শরীরের বিভিন্ন স্থানে আঘাতপ্রাপ্ত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সাফিয়া বেগমের অবস্থার অবনতি হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এ ঘটনায় দুমকি থানায় এফআইআর নং-৭ (তারিখ: ২৫ ফেব্রুয়ারি ২০২৬), জিআর নং-৯ মূলে দণ্ডবিধির ১৪৩/৩২৩/৩২৪/৩২৬/৩০৭/৫০৬ ধারায় মামলা দায়ের করা হয়েছে।
মামলা রুজুর এক ঘণ্টার মধ্যে পুলিশ অভিযান চালিয়ে প্রধান দুই আসামি ফিরোজ আলম শাওন ও সিদ্দিকুর রহমানকে গ্রেপ্তার করে। বাকি আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
- Total0
- Facebook0
- Twitter0
- Pinterest0
- LinkedIn0
