মোঃ ইউসুফ পটুয়াখালীঃ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ সামনে রেখে পটুয়াখালীতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নির্বাচনী প্রস্তুতিমূলক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৮ ফেব্রুয়ারি) দুপুর ২টা ৩০ মিনিটে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী একটি সুশৃঙ্খল বাহিনী হিসেবে দেশের প্রতিটি নির্বাচনে আইন-শৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। নির্বাচনকালীন সময়ে মোতায়েনকৃত আনসার সদস্যরা নির্বাচনী সামগ্রী পরিবহন, ভোটগ্রহণকালে ভোটকেন্দ্র ও প্রিজাইডিং অফিসারসহ নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিরাপত্তা নিশ্চিতকরণ, ভোটকেন্দ্রের ভেতর ও আশপাশে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং ভোটারদের ভোটাধিকার প্রয়োগ সুষ্ঠু ও নির্বিঘ্ন করার দায়িত্ব পালন করেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে নির্বাচন কমিশনের নির্দেশনা এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পরিপত্র অনুযায়ী বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রশিক্ষিত প্রত্যেক সদস্য সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের অঙ্গীকার করেন।
এবার পটুয়াখালী জেলায় নির্বাচনী দায়িত্ব পালনে মোট ৬ হাজার ৬৬৯ জন আনসার সদস্য ও সদস্যা নিয়োজিত থাকবেন। এ দায়িত্ব পালনের অংশ হিসেবে আজ ৮ ফেব্রুয়ারি জেলার প্রতিটি ভোটকেন্দ্রে নিয়োজিত আনসার সদস্য-সদস্যাদের হাজিরা প্যারেড ও দিকনির্দেশনামূলক ব্রিফিং প্রদান করা হয়।
হাজিরা প্যারেডে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন মোঃ আব্দুস সামাদ, বিভিএম, পিভিএমএস, রেঞ্জ কমান্ডার, বরিশাল রেঞ্জ, বরিশাল। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সদন চাকমা, অধিনায়ক, পটুয়াখালী আনসার ব্যাটালিয়ন এবং শফিকুল ইসলাম, জেলা কমান্ড্যান্ট, পটুয়াখালী।
