পটুয়াখালী প্রতিনিধিঃ
পটুয়াখালীতে চাঞ্চল্যকর তুহিন হত্যা মামলার আসামীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। সোমবার দুপুরে পটুয়াখালী প্রেসক্লাব প্রাঙ্গণে আয়োজিত ঘন্টাব্যাপী মানববন্ধনে নিহতের পরিবারের সদস্য অংশগ্রহণ করেন। এ সময় বক্তব্য রাখেন তুহিনের মা মোসাম্মৎ মনি বেগম, স্ত্রী সুুখি বেগম, এলাকাবাসীর পক্ষে মোহাম্মদ ইসা সহ আরো অনেকে।
বক্তারা বলেন গত দুই সেপ্টেম্বর হত্যাকান্ড ঘটার কয়েকদিন পেরিয়ে গেলেও আসামিরা বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে এখন পর্যন্ত দৃশ্যমান কোন পদক্ষেপ গ্রহন করা হয়নি। আসামিদের দ্রুত গ্রেফতার করে বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।
প্রসঙ্গতঃ গত পহেলা সেপ্টেম্বর বিকেলে দেড় লক্ষ টাকা নিয়ে তুহিন বন্ধুদের সঙ্গে যায় পরদিন রাতে লোহালিয়া নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়। এ বিষয়ে গত চার সেপ্টেম্বর পটুয়াখালী সদর থানায় তিনজন আসামির নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করা হয়
