মশিউর রহমান বাবলু পটুয়াখালী:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালীর -৪ টি আসনে জাতীয় পর্যায়ে পরিচিত এবং কেন্দ্রীয় নেতৃত্ব প্রদানকারী ৪ জন প্রার্থী অংশগ্রহন করেন।
অনুষ্ঠিত নির্বাচনে পটুয়াখালী -১ (সদর) আসনে সাবেক বিমানবাহিনী প্রধান ,স্বরাষ্ট্র ও বানিজ্য মন্ত্রী কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান এয়ারভাইস মার্শাল(অব:) আলতাফ হোসেন চৌধুরী পেয়েছেন ১,৫২,০৮৭ ভোট তার নিকটতম প্রতিদ্বন্দি ইসলামী আন্দোলনের হাতপাখা প্রতীকের প্রার্থী মো: ফিরোজ আলম পেয়েছেন ৫৮,১৬১ ভোট। পটুয়াখালী -২ (বাউফল) আসনে জামায়েত ইসলামী ঢাকা মহানগর দক্ষিনের সেক্রটারী কেন্দ্রীয় নেতা ড. শফিকুল ইসলাম মাসুদ দাড়িপাল্লা মার্কায় পেয়েছেন ১,০০,৭৫০ ভোট তার নিকটতম প্রতিদ্বন্দি বিএনপির সাবেক এমপি মো: সহিদুল আলম তালুকদার ধানের শীষে পেয়েছেন ৭২,৬৭৬ ভোট। পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনে ডাকসুর সাবেক ভিপি গনঅধিকার কেন্দ্রীয় সভাপতি বিএনপি জোটের মনোনীত ট্রাক মার্কা নিয়ে নুরুল হক নূর পেয়েছেন ৯৭ ,৩২৩ ভোট,তার নিকটতম প্রতিদ্বন্দি বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য বহিস্কৃত বিদ্রোহী প্রার্থী ঘোড়া মার্কার হাসান মামুন পেয়েছেন ৮১,৩৬১ ভোট।পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী)আসনে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সভাপতি বিএনপির কেন্দ্রীয় প্রশিক্ষন বিষয়ক সম্পাদক ধানের শীষের এবিএম মোশাররফ হোসেন পেয়েছেন ১,২৪,০১৩ ভোট তার নিকটতম প্রতিদ্বন্দি ইসলামী আন্দোলনের হাতপাখা মার্কার মোস্তাফিজুর রহমান পেয়েছেন ৭০,১২৭ ভোট।
#
