Thursday, February 26, 2026
Thursday, February 26, 2026

পটুয়াখালী-১ আসনে বিএনপির প্রার্থী এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী

পটুয়াখালী প্রতিনিধি:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-১ (সদর, মির্জাগঞ্জ ও দুমকী) আসনে বিএনপির প্রার্থী হিসেবে সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী ও দলের জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরীর নাম ঘোষণা করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার সন্ধ্যায় গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়। নাম ঘোষণার পরপরই আলতাফ হোসেন চৌধুরীর পটুয়াখালীর বাসভবন ‘সুরাইয়া ভিলা’ এলাকায় নেতা-কর্মীদের মিছিল ও আনন্দে মুখরিত হয়ে ওঠে এলাকা।