পটুয়াখালী প্রতিনিধিঃ
কুয়াকাটায় অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ কৃষি গবেষনা ইনসিটটিউট কর্তৃক উদ্ভাবিত বাদামের বিভিন্ন জাতের উৎপাদন প্রযুক্তি ও উপযোগীতা যাচাইয়ের উপর মাঠ দিবস । ২৭ এপ্রিল রবিবার কলাপাড়া উপজেলার বন্দ্বিপাড়া, এলাকায় অনুষ্ঠানে হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি গবেষনা ইনসিটটিউটের পরিচালক, সেবা ও সরবরাহ, ডঃ আশরাফ উদ্দিন আহমেদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. মোঃ মোস্তাফিজুর রহমান তালুকদার, মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা, আরএ আর এম, বিএআরআই, রহমতপুর বরিশাল, ড. জাসমিন আরা চৌধুরী, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা, কৃষিতত্ত্ব বিভাগ, বিআরআই গাজীপুর । বৈজ্ঞানিক কর্মকর্তা মোঃ মাইনুল ইসলামের সঞ্চালনায় সভাপতিত্ব করেন ড. এইচ এম খায়রুল বাসার, উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা, সরেজমিন গবেষনা বিভাগ বিএআর আই, পটুয়াখালী। মাঠ দিবসে জানানো হয় এ বছর, কুয়াকাটায় লবনাক্ত অঞ্চলে বিএআরআই উদ্ভাবিত বারি চিনাবাদাম ৮, ৯, ১০, ১১ এবং ঢাকা-১ জাতের বাদাম লাগানো হয়েছে। এখান থেকে এ অঞ্চলে কোন জাতটি ভাল হয় সেটি বাছাই করা হবে। এছাড়াও এ অঞ্চলে বারি চিনাবাদাম- ৯ প্রায় ৫০ বিঘা জমিতে চাষ করা হয়েছে পার্টনার প্রকল্পের মাধ্যমে। প্রধান অতিথিসহ অন্যান্যরা প্রদর্শনী ঘুরে দেখেন ও কৃষকদের সাথে কথা বলেন তারা। প্রধান অতিথি বলেন নতুন জাতের বাদাম কৃষকের মাঝে ছড়িয়ে দিতে পারলে উৎপাদান বৃদ্ধি পাবে।
