Thursday, February 26, 2026
Thursday, February 26, 2026

ভিপি নুরুল হক নুর প্রতিমন্ত্রীর দায়িত্ব পাওয়ায় কলাপাড়ায় আনন্দ র‍্যালি ও ইফতার মাহফিল

সোলায়মান পিন্টু, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি:

নুরুল হক নুর দেশের গুরুত্বপূর্ণ দুটি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পাওয়ায় পটুয়াখালীর কলাপাড়ায় আনন্দ র‍্যালি, মৌন মিছিল ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকেলে কলাপাড়া উপজেলা ও পৌর গণঅধিকার পরিষদের উদ্যোগে মুক্তিযোদ্ধা সংসদ ভবন প্রাঙ্গণ থেকে একটি আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কলাপাড়া প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার তৌহিদুর রহমান হলরুমে গিয়ে শেষ হয়। পরে সেখানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা গণঅধিকার পরিষদের সভাপতি আবদুস সালাম ও সাধারণ সম্পাদক গাজী আব্বাস উদ্দিন বাচ্চুসহ অন্যান্য নেতাকর্মীরা। বক্তারা বলেন, নুরুল হক নুর প্রতিমন্ত্রীর দায়িত্ব পাওয়ায় পটুয়াখালীসহ দক্ষিণাঞ্চলের উন্নয়নের নতুন সম্ভাবনা সৃষ্টি হয়েছে। তারা আশা প্রকাশ করেন, তার নেতৃত্বে জেলার অবকাঠামো, কর্মসংস্থান ও প্রবাসী কল্যাণ খাতে ইতিবাচক পরিবর্তন আসবে।

শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।