Thursday, February 26, 2026
Thursday, February 26, 2026

পটুয়াখালী-১ আসনে ধানের শীষের পক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময়

পটুয়াখালী প্রতিনিধি:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে পটুয়াখালী-১ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থীর সমর্থনে পটুয়াখালী পৌরসভার সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৭ ফেব্রুয়ারি) বেলা ১১টায় পৌর শহরের পুরান বাজার মদন মোহন জিউর আখড়াবাড়ী মন্দিরে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় মন্দির কমিটির সভাপতি শ্রী শিবু লাল দাসের সভাপতিত্বে এবং জেলা যুবদলের সাবেক সিনিয়র সহসভাপতি সৈয়দ মোস্তাফিজুর রহমান রুমীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন পটুয়াখালী-১ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী, বিএনপি কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান, সাবেক স্বরাষ্ট্র ও বাণিজ্যমন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) আলহাজ্ব আলতাফ হোসেন চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী মহিলা দলের উপদেষ্টা মিসেস সুরাইয়া আক্তার চৌধুরী, জেলা বিএনপির সিনিয়র নেতা ও নির্বাচনী প্রধান সমন্বয়ক মাকসুদ আহমেদ বায়জিদ পান্না, পটুয়াখালী চেম্বার অব কমার্সের সভাপতি মো. কামাল হোসেন, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তৌফিক আলী খান কবির, নাজিয়া সুলতানা রুমি, শীলা রানী সাহা ও কামরুন নাহার ঝর্ণা, পটুয়াখালী প্রেসক্লাবের সভাপতি মো. জাকির হোসেন ও পটুয়াখালী জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি অ্যাডভোকেট কাজল বরণ দাস।

সভায় আরও বক্তব্য দেন পটুয়াখালী হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক উত্তম কুমার দাস, জেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সঞ্জয় খাসকেল, মদন মোহন আখড়াবাড়ী মন্দিরের প্রধান পুরোহিত মানষ ভট্টাচার্য ও শ্রী সুজয় চক্রবর্তী

এছাড়াও উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা পূজা উদযাপন কমিটির , সাবেক সহসভাপতি অ্যাডভোকেট কালাচান সাহা, মহাশ্মশানের সভাপতি সন্তোষ কুমার দাসসহ বিভিন্ন সামাজিক ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ।