Tuesday, September 1, 2026
Tuesday, September 1, 2026

কৃষি গবেষণা ইনস্টিটিউটের উদ্যোগে লাউ ও তরমুজের আধুনিক কলাকৌশল শীর্ষক মাঠ দিবস অনুষ্ঠিত

পটুয়াখালী প্রতিনিধি:
বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিএআরআই)-এর উদ্যোগে এবং পার্টনার প্রকল্পের অর্থায়নে ‘বিএআরআই উদ্ভাবিত বারি লাউ-৪, বারি লাউ-৬ ও বারি তরমুজ-২ এর আধুনিক উৎপাদন কলাকৌশল ‘ শীর্ষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্টনার প্রকল্পের প্রকল্প পরিচালক ও মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. জগদীশ চন্দ্র বর্মন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ড. মো: ফারুক হোসেন: উপ-প্রকল্প পরিচালক ও প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা, পার্টনার প্রকল্প , ড. রোজিনা আফরোজ ছন্দা, উপ-প্রকল্প পরিচালক ও প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ও ড. মোহাম্মদ সেলিম উদ্দিন, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা, আরএআরএস (জঅজঝ), বিএআরআই, রহমতপুর, বরিশাল।
উক্ত মাঠ দিবস অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিএআরআই, পটুয়াখালীর সরেজমিন গবেষণা বিভাগের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. এইচ এম খায়রুল বাসার। অনুষ্ঠানটি পরিচালনা করেন বৈজ্ঞানিক সহকারী কে এম এনামুল হক মিয়া।
অনুষ্ঠানে বক্তারা বারি উদ্ভাবিত উচ্চফলনশীল লাউ ও তরমুজ জাতের আধুনিক চাষাবাদ ও উৎপাদন কলাকৌশল সম্পর্কে স্থানীয় কৃষকদের বিস্তারিত ধারণা প্রদান করেন।