Thursday, August 13, 2026
Thursday, August 13, 2026

বরিশাল আঞ্চলিক ক্রিকেট অ্যাসোসিয়েশনে পটুয়াখালীর মো: মুনির হোসায়েন মনোনীত

নিজস্ব প্রতিবেদক, পটুয়াখালী:

বরিশাল রিজিওনাল ক্রিকেট এসোসিয়েশন-এর সদস্য হিসেবে পটুয়াখালী জেলা থেকে মো: মুনির হোসায়েন মনোনীত হয়েছেন। তৃণমূল পর্যায়ে ক্রিকেটের উন্নয়ন এবং আঞ্চলিক কাঠামোকে শক্তিশালী করার লক্ষ্যে তাকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব প্রদান করা হয়েছে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল এই মনোনয়ন প্রদান করায় পটুয়াখালী জেলার ক্রীড়াঙ্গন ও সর্বস্তরের মানুষের পক্ষ থেকে তাকে আন্তরিক ধন্যবাদ ও গভীর কৃতজ্ঞতা জানানো হয়েছে।

স্থানীয় ক্রীড়া সংগঠকরা মনে করছেন, মো: মুনির হোসায়েনের মতো অভিজ্ঞ ও নিবেদিতপ্রাণ ব্যক্তিকে এই দায়িত্ব প্রদান করায় পটুয়াখালীর ক্রিকেট আরও এক ধাপ এগিয়ে যাবে। জেলা পর্যায় থেকে নতুন নতুন ক্রিকেটার তৈরি এবং ক্রিকেটীয় সুযোগ-সুবিধা বৃদ্ধিতে তার এই মনোনয়ন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এক বিবৃতিতে জানানো হয়, যোগ্য নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে বিসিবি সভাপতি পটুয়াখালীর ক্রিকেটের প্রতি যে আস্থা রেখেছেন, তার জন্য জেলাবাসী তার কাছে কৃতজ্ঞ। মো: মুনির হোসায়েনের হাত ধরে বরিশাল রিজিওনাল ক্রিকেট এসোসিয়েশন ভবিষ্যতে আরও গতিশীল হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়েছে।