মশিউর রহমান বাবলু পটুয়াখালী :
পটুয়াখালী জেলায় জাতীয়তাবাদী ক্রীড়া শক্তিকে আরও গতিশীল ও সুসংগঠিত করার লক্ষ্যে ৫৭ সদস্য বিশিষ্ট নতুন আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে| কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত মোতাবেক এই অনুমোদন প্রদান করা হয়|
এই নতুন কমিটিতে মোঃ আবুল হাওলাদার-কে আহবায়ক এবং মাইনুল হোসেন লিন্টন-কে সদস্য সচিব হিসেবে মনোনীত করা হয়েছে| কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদের মধ্যে মোঃ জামাল হোসেন মোতাহার-কে সিনিয়র যুগ্ন আহবায়ক এবং মোঃ মাসুদুর রহমান পরাগ-কে দপ্তরের দায়িত্ব প্রদান করা হয়েছে|
জাতীয়তাবাদী ক্রীড়া দলের কেন্দ্রীয় কমিটির আহবায়ক নিয়াজ মোর্শেদ এবং সদস্য সচিব মোঃ জাহেদ পারভেজ চৌধুরী-র যৌথ ¯^াক্ষরিত এক পত্রে এই কমিটির অনুমোদন দেওয়া হয়| পটুয়াখালীর ক্রীড়াঙ্গনে নতুন প্রাণচাঞ্চল্য ফিরিয়ে আনতে এবং তৃণমূল পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম জোরদার করতে এই কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করেন|


নতুন এই আহবায়ক কমিটি ঘোষিত হওয়ায় পটুয়াখালী জেলা জাতীয়তাবাদী ক্রীড়া দলের সকল স্তরের নেতা-কর্মীদের মাঝে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে| কেন্দ্রীয় কমিটির আহবায়ক ও সদস্য সচিবকে কৃতজ্ঞতা জানিয়ে জেলা ক্রীড়া দলের সকল সদস্যের পক্ষ থেকে নবগঠিত কমিটিকে আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন জানানো হয়েছে|
নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন যে, এই কমিটির হাত ধরে পটুয়াখালীর ক্রীড়া অঙ্গনে জাতীয়তাবাদী আদর্শের প্রতিফলন ঘটবে এবং আগামী দিনের আন্দোলন-সংগ্রামে এই সংগঠন অগ্রণী ভূমিকা পালন করবে|
