Thursday, August 13, 2026
Thursday, August 13, 2026

পটুয়াখালীতে এলজিইডির প্রধান প্রকৌশলীর সাম্ভব্য প্রকল্প পরিদর্শন সুধী সমাবেশ ও সাংবাদিকদের সাথে মত বিনিময়

 

পটুয়াখালী প্রতিনিধি :

পটুয়াখালীর বিভিন্ন উপজেলা ঘুরে সাম্ভব্য উন্নয়ন প্রকল্প পরিদর্শন, সুধী সমাবেশ ও সাংবাদিকদের সাথে মত বিনিময় সভা করেছেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর ( এলজিইডির) প্রধান প্রকৌশলী জনাব মো: বেল্লাল হোসেন। জেলা পরিষদ প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি স্নেহাশু সরকার কুট্টির আমন্ত্রনে শুক্রবার সকালে তিনি পটুয়াখালী আসেন এবং সাম্ভব্য উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেন। রাতে জেলা পরিষদের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত সুধি সমাবেশ ও সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় অংশগ্রহন করেন। জেলা পরিষদের প্রশাসক স্নেহাংশু সরকার কুট্টির সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, পুলিশ সুপার মোঃ আবু ইউসুফ, পৌর প্রশাসক মোহাম্মদ জুয়েল রানা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাছুদুল আলম, সিভিল সার্জন মোঃ খালেদুর রহমান মিয়া, বিএনপির সাধারন সম্পাদক মজিবুর রহমান টোটন, জেলা বিএনপি নেতা সাবেক পৌরসভার মেয়র মোসতাক আহম্মেদ পিনু, জেলা পরিষদের নির্বাহী প্রধান কামরুল ইসলাম সহেল, এ সময় বক্তারা, জেলার বিভিন্ন গ্রামীন অবকাঠামো, সড়ক, পৌর বাসস্ট্যান্ড, পার্ক, ড্রেনেজ ব্যাবস্থা, খাল খনন সহ বিভিন্ন কাজের মাধ্যমে পটুয়াখালীর উন্নয়নের দাবী জানান।

উন্নয়নের জন্য সাম্ভব্য প্রকল্প গ্রহন ও বরাদ্দ প্রদানের আশ্বাস দিয়ে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, পটুয়াখালীতে উন্নয়ন প্রকল্প গ্রহনের জন্য জমি অধিগ্রহন সহ বিভিন্ন পদক্ষেপ নিতে হবে। সেক্ষেত্রে জনসাধারনকে বোঝাতে হবে। স্থবির সকল কাজগুলো দ্রুত শুরু করা হবে। পর্যায়ক্রমে বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা হবে।