পটুয়াখালী প্রতিনিধি:
দেশের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের কৃষি উৎপাদন বৃদ্ধি, আধুনিক প্রযুক্তি গ্রহণ এবং সেচ সুবিধা সম্প্রসারণে গুরুত্বপূর্ণ অবদান রাখছে স্মলহোল্ডার এগ্রিকালচারাল কম্পিটিটিভনেস প্রজেক্ট (এসএসিপি)| কৃষকদের প্রশিক্ষণ, আধুনিক সেচ প্রযুক্তির ব্যবহার, উন্নত কৃষি ব্যবস্থাপনা এবং বাজার সংযোগ বৃদ্ধির মাধ্যমে কৃষিখাতে ইতিবাচক পরিবর্তন এসেছে বলে জানান তারা|
এ লক্ষ্যে এসএসিপি প্রকল্পের বিএডিসি অংগ এর আওতায় “সফলতা, চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ করণীয়” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে| সেমিনারে প্রকল্পের অর্জন, বাস্তবায়নের বিভিন্ন চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়|
বুধবার সকাল দশটায় পটুয়াখালীর কোডাক ট্রেনিং সেন্টারে অনুষ্ঠান সেমিনারে মোঃ ইয়াকুব আলী সহকারী প্রকৌশলী বিএডিসি পটুয়াখালী এর সঞ্চালনায় সেমিনারে সভাপতিত্ব করেন প্রকৌশলী মো. রেজাউর রহমান, কম্পোনেন্ট ডাইরেক্টর, এসএসিপি-বিএডিসি অংগ, ঢাকা| প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. মোহাম্মদ রাজু আহম্মেদ, কম্পোনেন্ট ডাইরেক্টর (উপসচিব), এসএসিপি-ডাম অংগ, ঢাকা, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ড. পরিমল চন্দ্র সরকার, কম্পোনেন্ট কো-অর্ডিনেটর, এসএসিপি-বারি অংগ ঢাকা, প্রকৌশলী চঞ্চল কুমার মিশ্রী, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (সেচ), বিএডিসি, বরিশাল সার্কেল ও জগন্নাথ বিশ্বাস নির্বাহী প্রকৌশলী বিএডিসি পটুয়াখালী|
বক্তারা বলেন, এসএসিপি প্রকল্পের মাধ্যমে দেশের কৃষি উৎপাদনশীলতা বৃদ্ধি, উৎপাদন ব্যয় হ্রাস এবং কৃষকদের আয় বৃদ্ধিতে উল্লেখযোগ্য সাফল্য অর্জিত হয়েছে| আধুনিক প্রযুক্তিনির্ভর কৃষি সম্প্রসারণ ও সেচ ব্যবস্থার উন্নয়নের ফলে কৃষকদের মধ্যে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে|
সেমিনারে আলোচকরা প্রকল্প বাস্তবায়নের বিভিন্ন চ্যালেঞ্জ নিয়েও আলোচনা করেন| তারা বলেন, অংশীজনদের সম্মিলিত প্রচেষ্টা, প্রযুক্তির কার্যকর ব্যবহার এবং কৃষকদের দক্ষতা বৃদ্ধির মাধ্যমে এসব চ্যালেঞ্জ সফলভাবে মোকাবিলা করা সম্ভব হয়েছে| এসএসিপি প্রকল্পের অর্জিত সাফল্য দেশের কৃষি উন্নয়ন, খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ এবং টেকসই কৃষি ব্যবস্থার উন্নয়নে দীর্ঘমেয়াদে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে|
সেমিনারে বিএডিসির কর্মকর্তা, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং উপকারভোগী কৃষকরা অংশগ্রহণ করেন|
