Thursday, August 13, 2026
Thursday, August 13, 2026

পটুয়াখালীতে জিয়াউর রহমান ফাউন্ডেশনের বৃক্ষ রোপণ ও ফলজ বৃক্ষের চারা বিতরণ

মশিউর রহমান বাবলু পটুয়াখালী:
মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে জিয়াউর রহমান ফাউন্ডেশন দেশব্যাপী ব্যাপক বৃক্ষ রোপণ কর্মসূচি গ্রহণ করেছে। উক্ত কর্মসূচির ধারাবাহিকতায় আজ পটুয়াখালী জেলার সদর উপজেলার ডিবুয়াপুর মাধ্যমিক বিদ্যালয় ও ৬৫নং মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষ রোপণ এবং বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মাঝে ফলজ ও ভেষজ বৃক্ষের চারা বিতরণ করা হয়।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে আম, জাম, কাঁঠাল, পেয়ারা, আমড়া, বাতাবী লেবু ও আমলকীসহ মোট ৭শত ফলজ ও ভেষজ বৃক্ষের চারা বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠানের শুরুতেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে এক বিশেষ দোয়া মোনাজাত করা হয়। দোয়া মোনাজাত শেষে বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মুক্তিযুদ্ধসহ দেশ গড়ায় তাঁর অবদান এবং প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গণতন্ত্র উত্তরণে ভূমিকার কথা উল্লেখ করেন। এর পাশাপাশি পরিবেশ রক্ষায় বৃক্ষ রোপণ, রোপণ পরবর্তী গাছের সঠিক পরিচর্যা, সার প্রয়োগ এবং সেচ ইত্যাদি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়।
উক্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের বরিশাল বিভাগীয় কো-অর্ডিনেটর কৃষিবিদ ড. কাজী নজরুল ইসলাম হিরন ও পটুয়াখালী জেলা যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি সৈয়দ মোঃ মোস্তাফিজুর রহমান রুমি ।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ,কৃষিবিদ অধ্যাপক মোঃ ফারুক হোসেন শরীফ, কৃষিবিদ প্রফেসর ড. মোঃ হাবিবুর রহমান, কৃষিবিদ মোঃ জহিরুল হক, কৃষিবিদ মোঃ জহিরুল ইসলাম, কৃষিবিদ মোঃ হারুন-অর-রশিদ, কৃষিবিদ ড. এইচ এম খায়রুল বাসার, কৃষিবিদ মোঃ মনিরুজ্জামান প্রিন্স, কৃষিবিদ মোঃ আতিকুল ইসলাম অপু, কৃষিবিদ মাহমুদ আল জামান, কৃষিবিদ মোঃ আরিফুর রহমান নোমান, কৃষিবিদ রাহাত মাহমুদ, কৃষিবিদ হাচিব মাহমুদ তুষার, কৃষিবিদ মোঃ মনিরুল ইসলাম, কৃষিবিদ মুজিবুল হক মুজিব, কৃষিবিদ নাজমুল হক
এছাড়াও অত্র মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের সম্মানিত শিক্ষকবৃন্দ ও বিদ্যালয়ের সকল ছাত্র ছাত্রী উক্ত চারা বিতরণ ও বৃক্ষ রোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন।