পটুয়াখালী প্রতিনিধি :
বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের পটুয়াখালী জেলা শাখার ৭১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে মো. নুরুল ইসলাম প্রিন্সকে আহ্বায়ক এবং মো. ইমরান হোসেনকে সদস্য সচিব করা হয়েছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের কেন্দ্রীয় সভাপতি ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন এবং সাধারণ সম্পাদক ড. কে.এম.আই. মন্টির স্বাক্ষরিত অনুমোদনের মাধ্যমে এ কমিটি ঘোষণা করা হয়।
নবগঠিত এ কমিটির মাধ্যমে পটুয়াখালী জেলায় সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে প্রত্যাশা করছেন সংশ্লিষ্ট নেতাকর্মীরা।
৭১ সদস্যবিশিষ্ট এ আহ্বায়ক কমিটি ঘোষণার পর সংগঠনের নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে। নবগঠিত কমিটির নেতৃবৃন্দ সংগঠনের কার্যক্রম সম্প্রসারণ এবং দলীয় সাংগঠনিক কর্মকাণ্ডকে শক্তিশালী করতে কাজ করবেন বলে আশা করা হচ্ছে।


