Thursday, August 13, 2026
Thursday, August 13, 2026

এমপিওভুক্ত প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারী সোসাইটি’র আত্মপ্রকাশ

পটুয়াখালী প্রতিনিধি:

এমপিওভুক্ত প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীদের অধিকার, মর্যাদা ও পেশাগত উন্নয়নের লক্ষ্যে গঠিত হলো, এমপিওভুক্ত প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারী সোসাইটি”। ১০ মে ২০২৬ তারিখে আয়োজিত এক আলোচনা সভার মাধ্যমে সংগঠনটির আনুষ্ঠানিক আত্মপ্রকাশ করা হয়।

‎সংগঠনটির নেতৃবৃন্দ জানান, দেশের বিভিন্ন স্থানে পরিচালিত প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীরা দীর্ঘদিন ধরে নানা বৈষম্য ও সুযোগ-সুবিধার ঘাটতির মধ্যে কাজ করে আসছেন। তাদের ন্যায্য দাবি আদায়, প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন, এবং সরকারি সুযোগ-সুবিধা নিশ্চিত করাই এই সোসাইটির মূল লক্ষ্য।

‎সোসাইটির ঘোষিত উদ্দেশ্যগুলোর মধ্যে রয়েছে—

‎শিক্ষক-কর্মচারীদের ন্যায্য বেতন-ভাতা ও সুযোগ-সুবিধা নিশ্চিত করা

‎বিশেষায়িত শিক্ষা ব্যবস্থার উন্নয়নে সেমিনার, সিম্পোজিয়াম ও প্রশিক্ষণের আয়োজন

‎প্রতিবন্ধী শিক্ষার মানোন্নয়নে নীতিনির্ধারকদের সঙ্গে সমন্বয়

‎সারাদেশের এমপিওভুক্ত প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীদের একটি প্ল্যাটফর্মে আনা

‎ঘোষিত কমিটিতে মোসাম্মৎ তাহমিনা পারভীনকে সভাপতি এবং মো. মুনির হোসায়েনকে সাধারন সম্পাদক করা হয়েছে।  বিভিন্ন পদে মোট ১১ সদস্যের একটি কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

‎সভাপতি তার বক্তব্যে বলেন, আমরা সমাজের অবহেলিত ও বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের নিয়ে কাজ করি। অথচ আমাদের নিজস্ব সমস্যা ও দাবি দীর্ঘদিন উপেক্ষিত। এই সংগঠনের মাধ্যমে আমরা ঐক্যবদ্ধ হয়ে আমাদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করতে চাই।”

‎নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক মুনির হোসাইন আশাবাদ ব্যক্ত করে বলেন, খুব শিগগিরই সংশ্লিষ্ট মন্ত্রণালয়সহ নীতিনির্ধারকদের কাছে সংগঠনের পক্ষ থেকে দাবিসমূহ তুলে ধরা হবে।

‎সংগঠনটির নেতারা আশা করছেন, এই সোসাইটির মাধ্যমে দেশের প্রতিবন্ধী শিক্ষা ব্যবস্থার উন্নয়ন এবং শিক্ষক-কর্মচারীদের অধিকার প্রতিষ্ঠায় ইতিবাচক পরিবর্তন আসবে।