Thursday, August 13, 2026
Thursday, August 13, 2026

নির্বা‌চিত সরকা‌রের দা‌য়িত্ব‌বোধের জায়গা থে‌কে উন্নয়ন মূলক কাজ করা হ‌চ্ছে—–পটুয়াখালী‌তে সড়ক ও সেতু মন্ত্রী শেখ র‌বিউল আলম

 

হাসান এলাহী, গলাচিপা,পটুয়াখালী
সড়ক প‌রিবহন ও সেতু মন্ত্রী শেখ র‌বিউল আলম ব‌লে‌ছেন, নির্বা‌চিত সরকা‌রের দা‌য়িত্ব‌বোধের জায়গা থে‌কে উন্নয়ন মূলক কাজ করা হ‌চ্ছে। আজ সকাল সা‌ড়ে ৯টায় পটুয়াখালীর গলা‌চিপা উপ‌জেলার হরি‌দেবপুর খেয়াঘা‌টে রাবনাবাদ নদীর উপর সেতু নির্মা‌নের ভি‌ত্তি প্রস্থর স্থাপনকা‌লে তি‌নি একথা ব‌লেন।
একশ চৌষ‌ট্টি কো‌টি চার লক্ষ বিরা‌শি হাজার একশ আটান্ন দশ‌মিক পঞ্চান্ন টাকা ব‌্যয়ে নি‌র্মিতব‌্য এ সেতুর নির্মান কাজ শেষ হ‌বে আগামী বছর ৩১ ডি‌সেম্বর।
ব্রীজ‌টি নির্মা‌নের ফ‌লে এ অঞ্চ‌লের মানু‌ষের যোগা‌যোগ ব‌্যবস্থার উন্ন‌তিসহ আর্থ সামাজিক উন্নয়‌নে ব‌্যপক ভূ‌মিকা রাখ‌বে ব‌লে মন্ত্রীর বিশ্বাস। ‌তি‌নি ব‌লেন, বর্তমান সরকা‌রের জনগ‌নের প্রতি দায়বদ্ধতা র‌য়ে‌ছে। সেই দায়বদ্ধতা থে‌কে অগ্রা‌ধিকার ভি‌ত্তি‌তে উন্নয়নমূলক কাজ চলছে।
সাংবা‌দিক‌দের প্রশ্নের উত্ত‌রে মন্ত্রী ব‌লেন, ঈ‌দ যাত্রা নি‌র্বিগ্ন কর‌তে পা‌ম্পে রেশ‌নিং পদ্ধ‌তি বা‌তিল করে পাব‌লিক প‌রিবহ‌নে পর্যাপ্ত তেল সরবরাহ করা হ‌চ্ছে।
এসময় সড়ক ও সেতু মন্ত্রনাল‌য়ের প্রতিমন্ত্রী হা‌বিবুর র‌শিদ, প্রবা‌সি কল‌্যান ও বৈ‌দে‌শিক কল‌্যান মন্ত্রনাল‌য়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুরসহ সং‌শ্লিষ্টরা উপ‌স্থিত ছি‌লেন।
৮৮২ দশ‌মিক ৮১‌মিটার দৈ‌র্ঘে‌্যর সেতুর মোট স্প‌্যান সংখ‌্যা ১৯‌টি।