Thursday, August 13, 2026
Thursday, August 13, 2026

পটুয়াখালীতে পূবালী ব্যাংকের উদ্যোগে ক্যাশলেস কার্যক্রম ও আলোচনা সভা অনুষ্ঠিত

পটুয়াখালী প্রতিনিধি:
পটুয়াখালী নিউ মার্কেটে ক্যাশলেস লেনদেন বিষয়ে সচেতনতা বাড়াতে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে| পূবালী ব্যাংকের -এর আয়োজনে মঙ্গলবার বিকাল চারটায় এ কর্মসূচি শুরু হয়|
কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের উপমহাব্যবস্থাপক ও অঞ্চল প্রধান মুহাম্মদ মোসাহিদুল্লাহ, বিশেষ অতিথি ছিলেন সহকারী মহাব্যবস্থাপক উজ্জল হালদার, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পটুয়াখালী শাখার ব্যবস্থাপক মোঃ মাসুদ হোসেন সিকদার|
বিকাল চারটায় নিউ মার্কেট এলাকা থেকে একটি র‌্যালি বের হয়ে আশপাশের সড়ক প্রদক্ষিণ করে পুনরায় নিউ মার্কেটে এসে শেষ হয়| পরে সেখানে ব্যবসায়ীদের অংশগ্রহণে ক্যাশলেস লেনদেনের গুরুত্ব ও সুবিধা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়|
বক্তারা বলেন, ডিজিটাল লেনদেনের মাধ্যমে সময় ও ঝুঁকি কমে, লেনদেন হয় আরও নিরাপদ ও ¯^চ্ছ| ব্যবসায়ীদের আধুনিক ব্যাংকিং সেবায় যুক্ত হয়ে ক্যাশলেস পদ্ধতি ব্যবহারের আহ্বান জানান তারা|
অনুষ্ঠানে স্থানীয় ব্যবসায়ীসহ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন|