Thursday, August 13, 2026
Thursday, August 13, 2026

পটুয়াখালীতে প্রতিমন্ত্রী নুরুল হক নূর মধ্যপ্রাচ্য প্রবাসীদের নিরাপদে, শান্ত থাকার আহবান

 

মশিউর রহমান বাবলু  :

সরকারের শ্রম ও কর্মসংস্থান, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ নুরুল হক এমপি বলেছেন, মধ্যপ্রাচ্যে এখন যুদ্ধাবস্থা বিরাজ করছে। তাই ওইসব দেশে আমাদের দেশের যারা অবস্থান করছেন তাদেরকে নিরাপদে ও শান্ত থাকার জন্য আহবান জানানো হয়েছে।
তিনি বলেন এখন পর্যন্ত আমাদের দেশের চারজন নাগরিক আহত হওয়া ব্যতিত বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
চলাচলের সময় নিজেদের পরিচয়পত্রসহ প্রয়োজনীয় কাগজপত্র সাথে রাখার জন্যও তিনি প্রবাসীদের নির্দেশনা দেন।
তিনি বলেন প্রবাসীরা যেন সামরিক স্থাপনাগুলো এড়িয়ে চলেন এবং বাংলাদেশী দূতাবাসগুলোর সান্নিধ্যে অবস্থান করেন সে অনুরোধ জানানো হয়েছে।

তিনি বলেন, যারা প্রবাসে যাচ্ছে তারা অনেকেই দালালদের খপ্পরে পরে সর্বস্ব হারাচ্ছে। এক্ষেত্রে বিভিন্ন এজেন্সিরও নানা অনিয়ম রয়েছে। এসব বিষয়গুলো খতিয়ে দেখা হচ্ছে। তিনি আজ রবিবার দুপুরে পটুয়াখালী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বিভিন্ন দপ্তর প্রধানদের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের এসব কথা বলেন।

তিনি বলেন, আমাদের দেশের মানুষদের প্রবাসে যেতে অতিরিক্ত টাকা খরচ হচ্ছে। এর প্রধান কারন হচ্ছে প্রতারক ও দালান চক্র। বিগত দিনে যেসব এজেন্সির বিরুদ্ধে এসব অনিয়মের অভিযোগ রয়েছে সেসব অভিযোগ খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

তিনি বলেন আমরা অভিভাসন ব্যয় করতে কাজ করছি।
সাংবাদিকদের সাথে ব্রিফিং শেষে তিনি বরিশালের উদ্দেশ্যে পটুয়াখালী ত্যাগ করেন।
উল্লেখ্য, নুরুল হক সরকারের প্রতিমন্ত্রী হওয়ার পর প্রথমবারের মতো গত শুক্রবার তিন দিনের সফরে পটুয়াখালী আসেন। তিনি শুক্রবার ও শনিবার তার নির্বাচনী এলাকা পটুয়াখালীর গলাচিপা ও দশমিনায় সরকারের মতবিনিময় ছাড়াও দলীয় কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
#