Thursday, August 13, 2026
Thursday, August 13, 2026

পটুয়াখালীতে প্রথমবারের মতো পূবালী ব্যাংক পিএলসি’র ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন

 

পটুয়াখালী প্রতিনিধি:
পটুয়াখালীতে প্রথমবারের মতো পূবালী ব্যাংক পিএলসি এর ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২১ মে) শহরের সবুজবাগ মোড়ে আনুষ্ঠানিকভাবে এ বুথের উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুহাম্মদ মোসাহিদুল্লাহ উপমহাব্যবস্থাপক ও  অঞ্চল প্রধান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ মাসুদ হোসেন সিকদার  ব্যবস্থাপক  ।

প্রধান অতিথির বক্তব্যে মুহাম্মদ মোসাহিদুল্লাহ বলেন, এই ইলেকট্রনিক ব্যাংকিং বুথের মাধ্যমে গ্রাহকরা সরাসরি টাকা জমা ও উত্তোলনসহ বিভিন্ন আধুনিক ব্যাংকিং সেবা গ্রহণ করতে পারবেন। তিনি আরও বলেন, “পটুয়াখালীতে এই প্রথম আমরা এমন একটি আধুনিক ব্যাংকিং সেবা চালু করলাম। এর ফলে গ্রাহকদের সময় সাশ্রয় হবে এবং আরও সহজ ও স্বাচ্ছন্দ্যে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করতে পারবেন বলে আমরা আশা করছি।”

অনুষ্ঠানে ব্যাংকের গ্রাহক, কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। নতুন এ ইলেকট্রনিক ব্যাংকিং বুথ চালুর মাধ্যমে পটুয়াখালীতে আধুনিক ব্যাংকিং সেবার নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।