Thursday, August 13, 2026
Thursday, August 13, 2026

পটুয়াখালীতে ৩ হাজার ফলের গাছের চারা বিতরণ, জলবায়ু পরিবর্তন মোকাবেলায় বৃক্ষরোপণের আহ্বান

পটুয়াখালী প্রতিনিধি:
জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬ উপলক্ষে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিএআরআই), পটুয়াখালী কর্তৃক উদ্ভাবিত বিভিন্ন জাতের ফলের ৩ হাজার চারা বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান এবং কৃষকদের মাঝে বিতরণ করা হয়|
পার্টনার প্রকল্পের অর্থায়নে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালীর জেলা প্রশাসক ড. মো. শহিদ হোসেন চৌধুরী, তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় ব্যাপকভাবে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই| পরিবেশের ভারসাম্য রক্ষা, খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ গড়ে তুলতে সবাইকে বেশি বেশি গাছ লাগাতে হবে|
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ড. এইচ. এম. খায়রুল বাসার, প্রধান ˆবজ্ঞানিক কর্মকর্তা, সরেজমিন গবেষণা বিভাগ (সগবি), বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিএআরআই), পটুয়াখালী|
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পটুয়াখালীর পুলিশ সুপার মো. আবু ইউসুফ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, পটুয়াখালীর উপপরিচালক ড. মো. আমানুল ইসলাম|
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সরেজমিন গবেষণা বিভাগ (সগবি), বিএআরআই, পটুয়াখালীর ঊর্ধ্বতন ˆবজ্ঞানিক কর্মকর্তা ড. কাজী নজরুল ইসলাম|
এসময় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও কৃষকদের মাঝে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবিত বিভিন্ন জাতের ৩ হাজার ফলদ গাছের চারা বিতরণ করা হয়|