Thursday, August 13, 2026
Thursday, August 13, 2026

পটুয়াখালীর রাঙ্গাবালীতে দিদার কলোনী ভূমিহীন কৃষক সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

পটুয়াখালী প্রতিনিধি:
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চর গঙ্গা ইউনিয়নে দিদার কলোনী ভূমিহীন কৃষক সমবায় সমিতি লিঃ-এর  বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সমিতির নিজস্ব কার্যালয়ে আয়োজিত এ সভায় সমিতির সদস্যদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমিতির সভাপতি জহিরুল ইসলাম হেমায়েত, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমিতির সাধারণ সম্পাদক মোঃ কবির মিয়া, সভায় সভাপতিত্ব করেন সমিতির সদস্য মহিন উদ্দিন।

সভার শুরুতে সমিতির সার্বিক কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়। পরে বিগত বছরের আয়-ব্যয়ের হিসাব সদস্যদের সামনে উপস্থাপন করেন সমিতির সহ-সভাপতি সিদ্দিকুর রহমান। তিনি বিস্তারিতভাবে আর্থিক প্রতিবেদন তুলে ধরলে উপস্থিত সদস্যরা তা মনোযোগ সহকারে পর্যালোচনা করেন।
সভায় সমিতির উন্নয়ন, ভবিষ্যৎ পরিকল্পনা এবং সদস্যদের কল্যাণে বিভিন্ন কার্যক্রম গ্রহণের বিষয়ে মতবিনিময় করা হয়।

শেষে সমিতির কার্যক্রম আরও গতিশীল ও সদস্যবান্ধব করার প্রত্যাশা ব্যক্ত করা হয়।
এ সময় সমিতির সকল সদস্য উপস্থিত ছিলেন।