- Total0
- Facebook0
- Twitter0
- Pinterest0
- LinkedIn0
পটুয়াখালী প্রতিনিধি:
পটুয়াখালী জেলা আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে বিপুল ভোটে জয় পেয়েছে বিএনপি মনোনীত প্যানেল। নির্বাচনের সবকটি পদেই বিজয়ী হয়েছেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সমর্থিত প্রার্থীরা, ফলে একচ্ছত্র আধিপত্য প্রতিষ্ঠা করেছে প্যানেলটি।
ঘোষিত ফলাফলে সভাপতি পদে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মনোনীত মোহাম্মদ মজিবুর রহমান ২৬৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল সমর্থিত আলহাজ মো. নাজমুল আহসান পেয়েছেন ১৩৯ ভোট।
সহ-সভাপতি পদে নজরুল ইসলাম ২৫৬ ভোট পেয়ে জয়লাভ করেন। তার প্রতিদ্বন্দ্বী মো. মাসুদুর রহমান পান ১২৭ ভোট।
সাধারণ সম্পাদক পদে আরিফ হোসেন বিপুল ব্যবধানে জয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ৩২৮ ভোট। তার প্রতিদ্বন্দ্বী মো. মহিউদ্দিনের প্রাপ্ত ভোট ৬৯।
সহ-সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ আমিনুল ইসলাম সোহাগ ৩০৫ ভোট পেয়ে নির্বাচিত হন। একই পদে মো. মুজিবুল হক বিশ্বাস রানা পান ২৫৬ ভোট পেয়ে নির্বাচিত হন। এছাড়া অন্যান্য প্রার্থীদের মধ্যে আনোয়ার হোসাইন পেয়েছেন ১০৯ ভোট এবং মোহাম্মদ ওমর ফারুক পান ৭৩ ভোট।

লাইব্রেরি সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন মো. মনিরুল ইসলাম।
ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে মাইনুল ইসলাম রুবেল ২৯৮ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী আবু সাঈদ খান পেয়েছেন ৮৫ ভোট।
সদস্য পদে এনামুল হক রাসেল ২৯০ ভোট এবং মারিয়াম আহমেদ ২৭৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। অপর প্রার্থী মোহাম্মদ নজরুল ইসলাম পাটুয়ারী পান ১৩৩ ভোট।
নির্বাচনে মোট ৫২০ জন ভোটারের মধ্যে ৪০৯ জন ভোটাধিকার প্রয়োগ করেন। একটি ব্যালট বাতিল হওয়ায় ৪০৮টি ভোট বৈধ হিসেবে গণ্য হয়।
উল্লেখ্য, এবারের নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ও বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল—এই দুই প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করে। ফলাফলে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সমর্থিত প্যানেলের পূর্ণাঙ্গ জয় নিশ্চিত হয়েছে।
- Total0
- Facebook0
- Twitter0
- Pinterest0
- LinkedIn0
