Thursday, August 13, 2026
Thursday, August 13, 2026

পটুয়াখালীতে ক্রিকেট আম্পায়ারর্স এন্ড স্কোরার্স অ্যাসোসিয়েশনের নতুন কমিটি ঘোষণা

পটুয়াখালী প্রতিনিধি:
বাংলাদেশ ক্রিকেট আম্পায়ার্স এন্ড স্কোরার্স এ্যাসোসিয়েশন, পটুয়াখালী জেলা শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। দীর্ঘদিন ধরে জেলা শাখার মেয়াদোত্তীর্ণ কমিটি কার্যক্রমে স্থবিরতা দেখা দেওয়ায় সংগঠনের কার্যক্রম গতিশীল করতে এই নতুন কমিটি গঠন করা হয়।

জানা যায়, গত ৫-ই আগস্ট পরবর্তী সময়ে সাংগঠনিক পরিবর্তনের অভাবে জেলা শাখার কার্যক্রমে স্থবিরতা সৃষ্টি হয়। এ অবস্থায় সকল সদস্যদের মতামতের ভিত্তিতে নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।

নতুন কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মইনুল হোসেন লিন্টন, সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মুমিন মুস্তাফি সুমন ও  মোঃ আরিফুর রহমান। সাধারণ সম্পাদক করা হয়েছে শাফায়েতে আহম্মেদ সুজনকে এবং যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন আসাদুজ্জামান জুয়েল।

এছাড়া কোষাধ্যক্ষ হিসেবে সাজ্জাদ হোসেন রিদা, দপ্তর সম্পাদক ইরতেজা হাসান মনির, প্রচার সম্পাদক কৃর্ত্তিবাস চন্দ্র পাল এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে মোঃ সালাউদ্দিন জাকারিয়া হিরা দায়িত্ব পালন করবেন।

কমিটির সদস্যরা হলেন— মোঃ নজরুল ইসলাম, অরুন নাগ, মোঃ  রিয়াদ হোসেন, মো. জাহিদুল ইসলাম জিহাদ,এহসানুল হক মাহমুদ বন্ধন ও মো.জাকারিয়া।

নতুন কমিটির নেতারা জানান, পটুয়াখালীতে ক্রিকেট আম্পায়ারিং ও স্কোরিং কার্যক্রমকে আরও সক্রিয় ও দক্ষ করে তুলতে তারা সম্মিলিতভাবে কাজ করবেন।